মাগুরানিউজ.কমঃ
মাগুরায়-১ উপ নির্বাচনে আজ প্রতীক বরাদ্দ করা হয়েছে। এবার ভোটযুদ্ধ শুরু। ৩০ মে অনুষ্ঠিতব্য মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে প্রার্থী ৪জন।
বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) এ টি এম আব্দুল ওয়াহহাব পেয়েছেন দলীয় ‘নৌকা’ প্রতীক।
স্বতন্ত্র প্রার্থী মাগুরা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র তপন কুমার রায় পেয়েছেন ‘সিংহ’ প্রতীক।
বিএনএফের জেলা সাধারণ সম্পাদক কে এম মোতাসিম বিল্লাহ পেয়েছেন ‘টেলিভিশন’ প্রতীক।
ও ন্যাশনাল পিপলস পার্টির কাজী তৌহিদুল আলম পেয়েছেন ‘আম’ প্রতীক।


