মাগুরা শিশু হাসপাতালের জন্য এক কোটি টাকা বরাদ্দ স্বাস্থ্যমন্ত্রীর

মাগুরানিউজ.কমঃ

image_167399.magura pic-1

মাগুরা শিশু হাসপাতালের উন্নয়নের জন্য এক কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ ছাড়া ব্যবসায়ীদের দাবির মুখে মাগুরা সদর হাসপাতালের ভেতর থাকা মামুন ড্রাগ নামের একমাত্র ওষুধের দোকানের ইজারা বাতিলের আশ্বাস দেন তিনি।

একইসঙ্গে তিনি হাসপাতালের ভেতরে ও বাইরে কোনো ধরনের অবৈধ স্থাপনা না রাখার জন্য প্রশাসনকে নির্দেশ দেন। এ সময় মাগুরায় একটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপনের উদ্যোগ গ্রহণসহ সদর হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রের সব সমস্যা সমাধানের আশ্বাস দেন মন্ত্রী।

বৃহস্পতিবার মাগুরায় জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা আছাদুজ্জামানের ২১তম মৃত্যুবার্ষিকী ও সদর হাসপাতালের ২৫০ শয্যার নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী।

সকালে সদর হাসপাতালে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. সুনীল চন্দ্র রায়। দুপুরে নোমানী ময়দানে আছাদুজ্জামানের মৃত্যুবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজেল হোসেন খান। উভয় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এস এম কামাল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিরেন শিকদার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট চেয়ারম্যান প্রফেসর ডা. এম এস আকবর এমপি, তাহমি গোলন্দাজ এমপি, আনোয়ারুল আবেনি হক এমপি, শরীফ আহমেদ এমপি, মাগুরা-যশোরের সংরক্ষিত নারী আসনের এমপি কামরুল লায়লা জলি, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: