মাগুরা ফের শীত বুড়োর কবলে…

মাগুরানিউজ.কমঃ 

fgfdg

প্রচণ্ড শীত পড়েছে দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা মাগুরায়।  বৃহস্পতিবার থেকে টানা চার দিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এই জেলায়। শীতের তীব্রতার সঙ্গে দুর্ভোগ বেড়েছে মানুষের। সেই সঙ্গে বেড়েছে শিশুদের শীতজনিত রোগ।

আবহাওয়া অধিদপ্তর জানায়, শনিবার মাগুরার তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া শুক্রবার সেখানে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আগামী দিনে তাপমাত্রা কমে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে আবহাওয়া বিভাগ জানায়।

সূর্যের লুকোচুরি আর মৃদু শৈত্যপ্রবাহের কারণে শীতের তীব্রতা ক্রমেই বেড়েই চলেছে। এর ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষেরা দুর্ভোগে পড়েছেন। জীবিকার তাগিদে শীত উপেক্ষা করে বাইরে বের হতে হচ্ছে তাদের।

তীব্র ঠান্ডায় জেলা সদর হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত ভর্তি হওয়া মানুষের সংখ্যা বাড়ছে। শীতে মানুষ শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। গত এক দিনে নিউমোনিয়া  ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে শতাধিক শিশু।

জেলার নদীতীরের শতাধিক গ্রামের প্রায় ১০ সহশ্রাধিক নারী ও শিশু বিশেষ স্বাস্থ ঝুকির মধ্যে দিন কাটাচ্ছে। খুব দ্রুত এসকল মানুষকে একটা গরম কাপড় দিয়ে সহযোগিতা করলে এ মানুষগুলো খুব উপকৃত হবে। প্রচন্ড এই শীতে সবচেয়ে স্বাস্থ ঝুকির মধ্যে রয়েছে সদ্যজাত শিশুরা। একটা পোশাকই ঠিকমতো নেই যাদের আর সেটাও যদি যায় ভিজে, তাহলেতো অবস্থা আরো বেশি খারাপ। শুকাতে হবে আগুনে কারন সূর্যের দেখা মিলছেনা। ফলে শীতের তীব্রতায় প্রাণ ওষ্ঠাগত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: