মাগুরানিউজ.কমঃ
আজ মাগুরাতে আত্নপ্রকাশ করলো মাগুরা ডেন্টাল সার্জন এসোসিয়েশন। সন্ধায় মাগুরা শহর কালিবাড়ি মার্কেটে আয়োজিত আত্নপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলার ডেন্টাল সার্জনবৃন্দ। উদ্দোক্তারা জানান, মাগুরা জেলার প্রসিদ্ধ ডেন্টাল সার্জন ডাঃ শুশান্ত কুমার বিশ্বাসকে আহবায়ক ও ডাঃ রাহুল মিত্রকে যুগ্ম-আহবায়ক মনোনিত করে ১১ সদস্যের কমিটি ঘোষনা গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, ডাঃ বিনয় কুমার দাস, ডাঃ আসাফুজ্জোহা রাজ, ডাঃ শাহরিয়ার মোর্শেদ রুবেল, ডাঃ নিলয় পোদ্দার, ডাঃ দীপায়ন বিশ্বাস, ডাঃ ঈমানুজ্জামান, ডাঃ শান্তনু দত্ত, ডাঃ দেবষপ্রিয়া সরকার, ও ডাঃ সৈয়দা নাইমা ইসলাম।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো এই নবগঠিত মাগুরা ডেন্টাল সার্জন এসোসিয়েশনের আত্নপ্রকাশ। আয়োজকরা মাগুরাতে দন্ত চিকিৎসা সেবা প্রদান বিষয়ক তাদের নানামুখী উদ্দোগের কথা জানান। পাশাপাশি মাগুরাবাসীর সহযোগিতা কামনা করেন আয়োজকেরা।
মাগুরানিউজ’র পক্ষ থেকে নবগঠিত মাগুরা ডেন্টাল সার্জন এসোসিয়েশনের জন্য রইল শুভকামনা।

