মাগুরা ও শ্রীপুরবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন তপন কুমার রায়

মাগুরানিউজ.কমঃ

11034211_16192003416452ui48_4879267031593851699161_n

মাগুরা ও শ্রীপুরবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন মাগুরা-১ আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী তপন কুমার রায়। আজ বিকালে মাগুরা নতুন বাজার মোড় এলাকায় প্রচারের সময় তিনি উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, নানা প্রতিবন্ধকতার কারনে তিনি তার প্রচার ঠিকমতো করতে পারছেননা। জানালেন, প্রায় প্রতিদিনই তার নির্বাচনী প্রচারনার মাইক ও যানবাহন ভাংচুর করা হচ্ছে। সকলের কাছে পৌছাতে না পারার কারনে তিনি মাগুরা ও শ্রীপুরবাসীর কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন।

তিনি জানান এর আগে গত সপ্তাহে তিনি বাড়িতে সংবাদ সম্মেলন করে তার প্রচারে বাধাঁ ও মাইক ও যানবাহন ভাংচুর সহ বেশ কিছু বিষয় সাংবাদিকদের জানিয়েছেন। কিন্তু তারপরও থেমে নেই তার প্রচারনার ব্যক্তিকে হামলা, যানবাহন ও উপকরন ভাংচুর ও অগ্নিসংযোগ। প্রশাসনকে তিনি বিষয়টি জানিয়েছেন বলেও জানালেন। গতকালই তার পাচটি মাইক ও যানবাহন ভাংচুর করা হয়েছে। শহরতলীর পারনান্দুয়ালী বাস টার্মিনাল এলাকায় গতকাল রবিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ জানালেন তপন কুমার রায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: