মাগুরায় মৎস্য অফিসে বোমা বিস্ফোরণ, গাড়িতে আগুন

মাগুরানিউজ.কমঃ 

11034211_16192003416452ui48_42670315tyu93yui851699161_n copy

মাগুরা জেলা মৎস্য ভবনে ৭/৮টি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে পুড়ে গেছে গ্যারেজে রাখা জেলা মৎস্য কর্মকর্তার ব্যবহৃত একটি জিপ গাড়ি। 
 
সোমবার (১৬ মার্চ) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 
 
মৎস্য অফিসের ফার্ম ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, মৎস্য অফিসের ক্যাম্পাসে মূল অফিস ভবন এলাকায় রাত ১টার দিকে পরপর ৭/৮টি ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়। 
 
এর কিছুক্ষণ পর, অফিস সংলগ্ন গ্যারেজে মৎস্য কর্মকর্তার ব্যবহৃত জিপ গাড়িতে আগুন জলছে। এ সময় দমকল বাহিনীকে খবর দিলে তারা এসে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে আগুনে গাড়িটির বেশিরভাগ অংশ পুড়ে যায়।
 
জেলা মৎস্য কর্মকর্তা চন্দ্র শেখর নন্দী জানান, তিনি ককটেলের শব্দ ও গ্যারেজে আগুনের কথা শুনে ঘটনাস্থলে ছুটে আসেন। তবে, গাড়িতে কিভাবে আগুন লেগেছে – তা তিনি বলতে পারেন নি।  
 
অতিরিক্তি পুলিশ সুপার সুদর্শন রায় জানান, ঘটনাস্থলে কোনো আলামত না পাওয়ায় তাৎক্ষণিকভাবে আগুনের সঠিক কারণ বলা যাচ্ছে না। সঠিক কারণ  উদঘাটনে তদন্ত চলছে।
 
মাগুরা দমকল বাহিনীর সাব-স্টেশন অফিসার গোলক চন্দ্র বাড়ৈ জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: