মাগুরানিউজ.কমঃ
মাগুরা সদর উপজেলার কাপাশহাটি গ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে বাল্য বিয়ে দেয়ার চেষ্টার অপরাধে তার বাবা মজু মিয়াকে এক মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক আদালত পরিচালনার সময় এ কারাদণ্ড দেয়।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. রাজাক মিয়া জানান, কাপাশহাটি গ্রামের মজু মিয়া তার নাবালিকা কন্যা ৭ম শ্রেণীর ছাত্রীকে একই গ্রামের অপর নাবালক ছেলের সাথে বিয়ে দেয়ার আয়োজন করলে খবর পেয়ে আদালতের ম্যাজিস্ট্রেট সেখানে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে বিয়ে বন্ধ করেন ও এ কারাদণ্ড প্রদান করে। সাজাপ্রাপ্ত মজুমিয়াকে মাগুরা কারাগারে পাঠানো হয়েছে।


