মাগুরানিউজ.কমঃ
মুজিবনগর দিবস উপলক্ষে মাগুরায় শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্টিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বরের সমাবেশে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাহাত আনোয়ার।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহ. মাহবুবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মোল্ল্যা নবুওত হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাসির বাবলু ও মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরায়ার্দী কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম।
বক্তারা, মহান স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকার গঠন ও তার অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করে নতুন প্রজন্মকে সে ইতিহাস জানানোর আহ্বান জানান। সমাবেশে মুক্তিযোদ্ধারাসহ বিভিন্ন সরকারি বে-সরকারি স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। পরে শহরে শোভাযাত্রা বের হয়।



