মাগুরায় বিএনপি ও ছাত্রদলের ৩ নেতা আটক, ৭০ জনের নামে মামলা

মাগুরানিউজ.কমঃ 

file (20)

ট্রাকে আগুন দেওয়ার মামলায় মাগুরা সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মিহির কান্তি বিশ্বাস ও সদর থানা ছাত্রদলের সভাপতি তন্ময়সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া অপর একজন হলেন- ছাত্রদলের কর্মী স্বাক্ষর।
 
সংশ্লিষ্টরা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মিহির কান্তিকে সদর থানা পুলিশ গ্রেফতার করে। এছাড়া, তন্ময় ও স্বাক্ষরকে ডিবি পুলিশ গ্রেফতার করে।
 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ও ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুভাষ কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তারা জানান, গ্রেফতার হওয়া ব্যক্তিরা বুধবার রাতে মাগুরার শিমুলিয়ায় ট্রাকে আগুন দেওয়ার অভিযোগে দায়ের করা মামলার আসামি। 
 
বুধবার রাতে মাগুরা-যশোর সড়কে শিমুলিয়ায় ট্রাকে পেট্রোল বোমা দিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে ট্রাকের চালক ও সহযোগী অগ্নিদগ্ধ হয়। 
 
এ ঘটনায় পুলিশ পরদিন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমেদসহ ৩০ বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৪০ জনকে আসামি করে মামলা দায়ের করে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: