মাগুরায় বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি পালন

করেসপন্ডেন্ট:তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয়ের দাবিতে মাগুরায় (বাকাসস) কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি। রোববার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়।

একইভাবে আগামী সোম ও মঙ্গলবার প্রতিদিন ১ ঘণ্টা কর্মবিরতি পালনের ঘোষণা দেন সংগঠনটির সদস্যরা।

সকাল ৯টায় জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণির সব কর্মচারী অফিসে হাজিরা দেওয়ার পর স্ব স্ব কার্যালয় থেকে বেরিয়ে এসে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ১ ঘণ্টা কর্মবিরতি পালন করে।

এ সময় তারা ওই চত্বরেই তাদের দাবি বাস্তবায়নের জন্য বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

বাকাসসের জেলা সভাপতি ও জেলা প্রশাসকের প্রধান সহকারী মো. আছাদুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক মো. নবীরুজ্জামান,উচ্চমান সহকারী মো. সোলাইমান মৃধা, মো. আব্দুল হক, মো. ফসিয়ার রহমান, মো. সাকির হোসেন, মো. ফয়জুর রহমান, অফিস সহকারী মো. আব্দুল হক, মো. ফসিয়ার রহমান, মো. আলমগীর কবীর প্রমুখ।

সমাবেশে বক্তারা আগামী সোম ও মঙ্গলবার ২ ঘণ্টা কর্মবিরতি, সমাবেশ, ১০,১১,১২ জুন তিন ঘণ্টা কর্মবিরতি, বিক্ষোভ মিছিল, ১৫ জুন পূর্ণদিবস কর্মবিরতি, বিক্ষোভ মিছিল, সমাবেশ ও ২১ জুন জাতীয় কর্মসূচিতে ঢাকায় যোগদানের ঘোষণা দেন।

অপরদিকে, একই দাবিতে সকাল ৯টা থেকে মাগুরা সদর হাসপাতালে সমকাজে সমমর্যাদা বৈষম্যহীন পদমর্যাদা প্রাপ্তির দাবিতে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্যপরিষদ বাংলাদেশ আন্তঃঅধিদপ্তর প্রধান সহকারী-উচ্চমান সহকারী কল্যাণ সমিতির উদ্যোগে অনুরূপ কর্মসূচি পালিত হয়।

সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী মো. কাউসার আলীর সভাপতিত্বে ওই সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের জেলা শাখার সদস্য মো. রুহোল আমিন, সদর হাসপাতালের প্রধান সহকারী মো. মোসলেম উদ্দীন, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মো. ওলিয়ার রহমান, আবুল কালাম আজাদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: