মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের জাঙ্গালিয়া গ্রামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ হয়েছে। মঙ্গলবার বিকেলে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের হস্তক্ষেপে ওই বিয়ে বন্ধ হয়।
ইউএনও জানান, সদরের জাঙ্গালিয়া গ্রামের হাসান শেখ তার সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়েকে বিয়ে দেওয়ার জন্য উপজেলার পলাশবাড়ীয়া গ্রামের সিরাজ উদ্দিন মোল্যার ছেলে ইউসুফ আলী সঙ্গে ঠিক করেন। সে অনুযায়ী আগামি ২৯ নভেম্বর বিয়ে সম্পাদনের দিন ধার্য করা হয়।
ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির স্থানীয় কর্মকর্তা অশোক কুমার দত্তের প্রচেষ্টা ও উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের হস্তক্ষেপে ওই বাল্যবিবাহ শেষ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়।
মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান এর সত্যতা নিশ্চিত করেন।


