মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুরে প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষণকারীকে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদ শহরে মানববন্ধন পালন করে।
বাংলাদেশ মহিলা পরিষদ মাগুরা জেলা শাখার উদ্যোগে বেলা সাড়ে ৩ টায় শহরের চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন পালিত হয়। এতে বক্তব্য রাখেন মহিলা পরিষদের জেলা সভাপতি মমতাজ বেগম চামেলী, কেন্দ্রীয় নেত্রী ও এফপিএবির অবৈতনিক সাধারণ সম্পাদক লিপিকা রানী দত্ত, জেলা শাখার সাধারণ সম্পাদক লাবনী জামান, প্রতিবন্ধী সমিতির মো. আব্দুল আলিম প্রমুখ।
মানববন্ধনে নেতারা দ্রুত ধর্ষক সুজনকে গ্রেফতারের দাবি জানানো হয়।


