মাগুরায় তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভা

মাগুরানিউজ.কমঃ 

Magura

মাগুরায় ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাহাত আনোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান।

বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কালাচাঁদ সিংহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার, জেলা আইসিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল্লাহ ও সহকারী কমিশনার পরিমল কুমার সরকার প্রমুখ।

মতবিনিময় সভায় জেলার ৩৬টি ইউনিয়নের ৭২ উদ্যোক্তা ও পরিচালক অংশ নেন।

জেলা প্রশাসক মাহবুবর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্য প্রযুক্তি সেবা তৃণমূল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়নে তথ্য ও সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। যেখান থেকে মানুষ তথ্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করে উপকৃত হচ্ছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: