মাগুরার সেই দিনগুলি কোথায়…

মাগুরানিউজ.কমঃ

10915248_794739463939908_3608897361779581290_n

বিনোদনের ঐতিহ্য সমৃদ্ধ এক জনপদ মাগুরা। খুব বেশি দিনের কথা নয়। স্বাধীনতাপূর্বকালে মাগুরা সদরে নয় গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে বিনোদনমূলক অনুষ্ঠান উৎসবের প্রতি যে সাড়া ছিল, আনন্দ উৎসব ছিল, আজ আর তেমন দেখা যায় না। গ্রাম বাংলার বিনোদনমূলক খেলাধুলা ফুটবল, হা-ডু-ডু, সাঁতার, গোল্লাছুট, দাঁড়িয়াবাঁধা ও লাঠি খেলা আজ বিলুপ্ত প্রায়।
সাঁতারে মাগুরা সুনাম ছিল অনেক। হা-ডু-ডু খেলায় একটা অবস্থানে ছিল ক্লাবভিত্তিক দলগোষ্ঠীগতভাবে। এক সময় নৌকা বাইচও ছিল এ অঞ্চলের বিনোদনের খুব জনপ্রিয় অনুষ্ঠান। আবহমান বাংলার কালের স্রোতে মাগুরার নদী-পুকুর ভরাট হওয়ায় নৌকা বাইচ চোখে পড়ে না।

সুষ্ঠু পরিকল্পনা ও উদ্যোগের অভাবে এবং নানাবিধ সমস্যার কারণে স্থিমিত হয়ে পড়েছে ক্রীড়াঙ্গন। এখানে গ্রামবাংলার জাতীয় খেলা হা-ডু-ডু প্রাধান্য পেয়ে আসছিল দীর্ঘদিন থেকে। হা-ডু-ডু খেলোয়াড়রা স্বপ্ন দেখতেন বড় বড় খেলোয়াড় হওয়ার জন্য। এক সময় মহম্মদপুর হাইস্কুল মাঠে বিনোদপুর ননীবালা খেলার মাঠে, গড়ের হাটের মাদরাসা মাঠে, শ্রীপুরের খামার পাড়ার মাঠে, ডুমুরশিয়া স্কুল মাঠে ও নহাটা স্কুল মাঠে বড় বড় আসর বসত।

বিভিন্ন স্থান থেকে ছুটে আসত হায়ার করা খেলোয়াড়, যাদের মধ্যে অন্যতম টাইগার-মানিক, কালা পাহাড় ধলা পাহাড়, রোস্তম, মুজিবর , বাশী, আওয়ালসহ আরো অনেকে। হা-ডু-ডু খেলার পুরস্কার হিসেবে বিজয়ীদের হাতে তুলে দেয়া হতো স্বর্ণের মেডেল, গরু, টেলিভিশন, ঘোড়া, হরিণ, পিতলের কলসি, রেডিওসহ বড় বড় ধরনের পুরস্কার।

গত বছরদশেক একেবারে থেমে গেছে মাগুরার হা-ডু-ডু, গোল্লাছুট খেলা। সাথে সাথে ফুটবল খেলার একটা জনপ্রিয়তা ছিল তা আজকালের প্রবাহে নেই। মাগুরার ক্রীড়া অঙ্গনে স্থান পেয়েছে ক্রিকেট খেলা। এ খেরায় জনপ্রিয়তা বেড়েছে কিছুসংখ্যক দর্শকদের মাঝে। গ্রাম বাংলার মানুষেরা এ খেলা দেখে তেমন আনন্দ লাভ করে না। ফলে দর্শকের সংখ্যা কমে যায়। মাগুরার হা-ডু-ডু খোলোয়াড়দের সাথে কথা বললে তারা জানান, স্কুল-কলেজের ছাত্ররা অমনি পাড়া-গাঁয়ের ছেলেরা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী ক্রিকেটের প্রতি ঝুঁকছে। যেখানে মাঠ সেখানেই ছেলেদের হাতে ব্যাটবল। মেয়েরা পর্যন্ত এ খেলায় ঝুঁকে পড়ছে।

খেলোয়াড় মুজিবর, খবির হোসেন ও আমীর জানান, জেলার ক্রীড়া অঙ্গনের উন্নতির জন্য প্রয়োজন উপযুক্ত খেলার মাঠ, সুষ্ঠু পরিকল্পনা, উন্নতমানের প্রশিক্ষণ, তৃণমূল পর্যায়ে খেলার প্রতি উৎসাহ প্রদান ও পৃষ্ঠপোষকতা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: