মাগুরার মহম্মদপুরে দফায় দফায় সংঘর্ষ: পুলিশের গুলি, আটক ১৫

মাগুরানিউজ.কমঃ

images (2)

মাগুরা জেলার মহম্মদপুরের ঝামা বাজারে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, দোকান ভাংচুর ও লুট-পাটের ঘটনা ঘটেছে।

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোববার দুপুর ও বিকেলে দুই দফায় ভাংচুর ও লুটের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঁচ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। ঘটনায় জড়িত থাকার সন্দেহে ১৫ জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে প্রথমে আলাউদ্দিন গ্রুপের সমর্থকরা প্রতিপক্ষ মনসুর, নজরুল, মাজেদুল ও চুন্নুর পাঁচটি দোকান ভাংচুর করে। পরে পুলিশ পরিস্থিতি সামাল দেয়।

বিকেল ৫টার দিকে পলাশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. রেজাউল করিম চুন্নু ও আওয়ামী লীগ নেতা আলাউদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। উভয় পক্ষের সশস্ত্র কয়েক শ’ সমর্থক প্রতিপক্ষকে লক্ষ করে ইটপাটকেল ছোঁড়ে এবং ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় ইট লেগে জিল্লুর রহমান নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশৃঙ্খলা এড়াতে এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। এদিকে পুলিশের টহল থাকা অবস্থায় বিকেলে এম. রেজাউল করিম চুন্নুর সমর্থকরা প্রতিপক্ষের অন্তত: ১৩ দোকান লুট করে। এ সময় পুলিশ পাঁচ রাউন্ড সর্টগানের গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

দুই দফায় পুলিশ ওই এলাকা থেকে ১৫জনকে আটক করেছে। বাজারের অধিকাংশ ব্যবসায়ী লুটের আশঙ্কায় দোকানের মূল্যবান মালপত্র ভ্যান ও নছিমনে বোঝাই দিয়ে অন্যত্র সরিয়ে নিচ্ছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।  এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: