মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুরের ভোলানাথপুর গ্রামে আজ আনন্দের দিন। আজ তারা বিদ্যুতের সুবিধা প্রাপ্ত হলো। বাংলাদেশ সরকারের ভিশন ২০২১ এর অন্যতম লক্ষ্যে বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া।
সরকারের এই লক্ষ্যে বাস্তবায়নের জন্য মাগুরা জেলার মহম্মদপুরে ভোলানাথপুর গ্রামে আজ প্রায় একশটিরও বেশী ঘরে বিদ্যুৎ পৌছে গেলো। উদ্বোধনী অনুষ্ঠানে মাগুরা পল্লীবিদ্যুৎ এর সম্মানিত সভাপতি শ্রী বিমলেন্দু শিকদার ও সাব- জোনাল অফিস মহম্মদপুেরর এজিএম সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং ঐ এলাকার সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।


