আজ শুক্রবার, অগাস্ট ২৮, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু
- মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে এক নারীকে অপহরণ করতে আসা ৭ ভূয়া সিআইডি সদস্য আটক
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
- শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন
- শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় সংঘর্ষ, আহত ৫, ভাঙচুর-লুটপাট, আটক ৪
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫
- শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান
- কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি
মাগুরানিউজ.কমঃ
ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যদের অনাস্থার কারণে মাগুরা সদর উপজেলার কুছুন্দি ইউপি চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে।
জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সোমবার ই-মেইলে পাঠানো এক চিঠিতে এ পদ শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
এছাড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শরিফা আহমেদ স্বাক্ষরিত ওই চিঠিতে অবিলম্বে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান বাকি বিল্লাহ সান্টুর পরিবর্তে অগ্রাধিকার ভিত্তিতে পরিষদের নির্বাচিত সদস্যদের কাউকে দায়িত্ব দেয়ার কথা বলেছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, সোমবার রাতে ই-মেইলে তিনি মন্ত্রণালয়ের এ সংক্রান্ত আদেশ পেয়েছেন।
উল্লেখ্য, সম্প্রতি কুছুন্দি ইউপির ১০ জন সদস্য চেয়ারম্যান বাকি বিল্লাহ সান্টুর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ এনে একযোগে অনাস্থা জানিয়ে তার অপসারণ দাবি করে মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেন।

