মাগুরার উদ্ভাবনী শ্রেষ্ঠতা অর্জন

মাগুরানিউজ.কমঃ

জয় মিত্র –

খুলনা বিভাগীয় ডিজিটাল উদ্ভাবন মেলার সমাপনী অনুষ্ঠান ও উদ্ভাবনী উৎসব ২০১৭ আজ অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় কমিশনার স্বর্ণ পদক, রৌপ্য পদক ও তাম্র পদকসহ মোট ২২ টি ক্যাটাগরীতে বিভিন্ন প্রতিষ্ঠান, কর্মকর্তা ও উদ্যোক্তাসহ মোট ৮৪ জনকে এবং ডিজিটাল মেলায় মোট ২১ জনকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।

উদ্ভাবন চর্চায় অবদান রাখার জন্য “বিভাগীয় কমিশনার স্বর্ণপদক” প্রাপ্ত হয়েছেন মাগুরার শালিখা উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মমিন উদ্দিন।

জনাব মোঃ মমিন উদ্দিন বর্তমানে যুক্তরাজ্যে অধ্যয়রত থাকায় তার প‌ক্ষে পুরস্কার গ্রহণ কর‌েন জেলা প্রশাসক মাগুরা জনাব মুহ. মাহবুবর রহমান।

এছাড়া ভিক্ষুকমুক্তকরণ, ভিক্ষুক কর্মসংস্থান ও পুনর্বাসন কর্মসুচিতে অবদানের জন্য সকল জেলা প্রশাসককে সম্মাননা প্রদান করা হয়।

উক্ত উদ্ভাবন উৎসবে জনাব মোহাম্মদ শফিউল আলম, মন্ত্রিপরিষদ সচিব মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোঃ মেছবাহ উল আলম, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব জনাব এন এম জিয়াউল আলম এবং জনাব এস এম মনির-উজ-জামান, রেঞ্জ ডিআইজি, খুলনা মহোদয় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মোঃ আবদুস সামাদ।

ছবি- সৌজন্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: