মাগুরানিউজ.কমঃ
কত দিন খেজুরের রস খান না? সকাল বেলা আজকাল তেমন একটা দেখা যায় না খেজুরের রসের বাজার। তবুও বিচ্ছিন্ন ভাবে দু একজনের দেখা মিলেই যায়।

গাছ কমে গেছে,গাছিরাও বদলেছে পেশা। একমাত্র ভেজালহীন গাছের রস এটি। তাও হয়ে গেছে ধরাছোয়ার বাইরে। তবু একটু গ্রামেদিকে ঢুকলে ভোর সকালে দেখা পেলেও পেতে পারেন খেজুর রসের। হাড়ি প্রতি ১২০-১৬০ টাকা মূল্য। যা তুলনামুলক না পাওয়া থেকে কমই বলা যায়।
মাগুরা জেলার প্রতিটি গ্রামে এখনো কম করে হলেও পাওয়া যায় খেজুর রস।



