মাগুরাতে বিশ্ব মানবিক মর্যাদা দিবস

মাগুরানিউজ.কমঃ 

MAMSDM-1417781655

মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে শুক্রবার মাগুরায় আন্তর্জাতিক মানবিক মর্যাদা দিবস পালিত হয়েছে। 

বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন মাগুরা জেলা শাখা এবং দলিত সমাজকল্যাণ ফাউন্ডেশন মাগুরা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ উপলক্ষে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সব সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় মানববন্ধন। পরে হাসপাতালপাড়া কাজী আব্দুল হক মেমোরিয়াল কল্যাণ ফাউন্ডেশন চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের উপদেষ্টা ডা. কাজী তাসুকুজ্জামানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-বিবেকানন্দ দাস,  স্বেচ্ছাসেবী সংগঠন বিডিআরএম মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস মন্টু, দেব দুলাল শিকদার, দেব দুলাল শান্টু, মনিরুল ইসলাম, নিখিল চন্দ্র দাস, কাজী হিনুকা পারভিন, মকবুল হোসেন, বিশ্বজিৎ দাস, সুচিত্রা রানী দাস, বিপ্লব কুমার দাস প্রমুখ।

সভায় বক্তরা দিবসটির তাৎপর্য তুলে ধরে সমাজের বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আদায়ে সবাইকে সচেষ্ট হওয়ার পাশাপাশি সমাজের  অধিকার বঞ্চিত মানুষকে একত্রিত হয়ে আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: