মাগুরাতে ‘ডিজিটাল মাগুরা’ গড়ার অঙ্গীকারে চলছে ‘এনালগ’ উপ-নির্বাচন

মাগুরানিউজ.কমঃ

ty6

তথ্যপ্রাপ্তি নিশ্চিত করার জন্য আহবান জানালো মাগুরা-১ আসনের ভোটাররা। মাগুরা-১ আসনের উপ-নির্বাচনের প্রার্থীদের নির্বাচনী প্রয়োজনীয় তথ্য সংবলিত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে না থাকায় বিস্ময় প্রকাশ করেছেন মাগুরাসহ দেশের বিশিষ্টজনেরা। মাগুরার বাইরে দেশজুড়ে ও বিশ্বজুড়ে থাকা মাগুরা-১ আসনের ভোটাররা নির্বাচন ও প্রার্থীদের সম্বন্ধে জানতে পারছেন না। 

‘ডিজিটাল মাগুরা’ গড়ার অঙ্গীকারে চলছে ‘এনালগ’ উপ-নির্বাচন। প্রধান অঙ্গীকার ডিজিটাল মাগুরা হলেও প্রার্থীরা রয়ে গেছেন এনালগে। ৪ জন প্রার্থীর মধ্যে ১ জনের ফেসবুক পেজের সন্ধান পাওয়া গেছে। ফেসবুক রয়েছেন একমাত্র স্বতন্ত্র প্রার্থী তপন কুমার রায়। তারপরও পেজটি তথ্য সংবলিত নয়।

অত্যন্ত জনপ্রিয় নেটওয়ার্কিং সাইট ফেসবুক, যেখানে মাগুরার প্রায় ৫লক্ষ সদস্যের বাস৷ এই সদস্যরা ফেসবুকে বন্ধুদের খোঁজখবর নিতে কিংবা ইলেকট্রনিক দেয়ালে লিখতে গিয়ে হতাশ হচ্ছেন। মাগুরার উপ-নির্বাচনের প্রার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন একাউন্ট না থাকায় ভোটাররা প্রার্থীদের বা নির্বাচন নিয়ে প্রার্থীদের প্রতিশ্রুতি বা কর্মকান্ড নিয়ে তেমন কিছুই জানতে পারছেন না। অনেকে সঠিক ভাবে সব প্রার্থীদের নামও বলতে পারেননি।

যারা সামাজিক বিভিন্ন ইস্যুতে সরব থাকতে চান, বিভিন্ন বিষয়ে নিজের দায়িত্ব বা মতামত জানিয়ে দিতে চান, কিংবা নিছকই মনের ভালো লাগা বা মন্দ লাগাকে শেয়ার করতে চান সবার সাথে, তাদের জন্য সমস্যাজনক এই এনালগ উপ-নির্বাচন। তথ্য প্রাপ্তি না থাকায় সঠিক সিদ্ধান্ত নিতে পারছেননা এ আসনের ভোটাররা।

মাগুরা-১ আসনের উপ-নির্বাচনের প্রার্থীদের মিডিয়ার সামনে উপস্থিতি খুবই নগন্য এবং এটাকেই মাগুরাবাসী তথ্য প্রাপ্তির প্রধান অন্তরায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রার্থীদের মিডিয়াকে প্রয়োজনীয় তথ্য ও সময় প্রদান জরুরী বলে মানছেন সুধীসমাজের প্রতিনিধিরা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: