মহম্মদপুরে দুই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুট

মাগুরানিউজ.কমঃ 

images (3)মাগুরার মহম্মদপুর উপজেলার খাজুরা গ্রামে দুই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর রাতে এ ডাকাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকাবাসী এক ডাকাতকে আটক করেছে।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, ভোর রাত ৩টার দিকে মহম্মদপুরের খাজুরা গ্রামে ৮/১০ জনের একটি ডাকাত দল মহম্মদপুরের পাট, ভূষিমাল ও রড সিমেন্ট ব্যবসায়ী বিধান পোদ্দার ও দুলাল সাহার পাশাপাশি বাড়িতে গ্রিল ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় নগদ দুই লাখ টাকা, ১২ ভরি স্বর্ণালঙ্কার, একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন সেটসহ কমপক্ষে ১০ লাখ টাকার জিনিসপত্র লুট করে নিয়ে পালিয়ে যায় ডাকাত দল।

ভোররাত ৪টার দিকে ডাকাতি শেষ করে চলে যাওয়ার সময় পাশের পারলা শিরগ্রাম মধুমতি নদীর ঘাটে রাতে মাছের ঘেরে পাহারারত লোকজন ডাকাতদের ধাওয়া দিয়ে হোসাইন মুন্না নামে একজনকে আটক করা হয়।

আটক ডাকাতের বাড়ি পাশের বোয়ালমারী উপজেলার মোবারকদিয়া এলাকায়।

খবর পেয়ে শুক্রবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, এ ঘটনায় আটক ডাকাত মুন্নাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডাকাতির সঙ্গে জড়িতদের আটক করা জন্য পুলিশের চেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: