মদের নেশায় বেসামাল হানি সিং

মাগুরানিউজ.কমঃ

honey-1421638406

বেশ কয়েক মাস ধরে বিনোদন জগতে কোনো সংশ্লিষ্টতা নেই বলিউডের জনপ্রিয় র‌্যাপার ইয়ো ইয়ো হানি সিংয়ের। কোনো স্টেজ শো কিংবা সিনেমার গানে দেখা যায়নি তাকে। এর কারণ হিসেবে জানা গেছে, মদের নেশা থেকে মুক্তি পেতে তিন মাস রিহ্যাব সেন্টারে কাটিয়ে সম্প্রতি বাড়ি ফিরেছেন এই গায়ক।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘চার বোতল ভদকা’ গানের জনপ্রিয় এই গায়ক বাস্তব জীবনেও মদের নেশায় চুর থাকেন। এই কুঅভ্যাস তিনি ছাড়ার চেষ্টা করছিলেন। কিন্তু আরো বেশি নেশার কবলে জড়িয়ে পড়ছিলেন। তবে কয়েক মাস আগে এমন একটি ঘটনা ঘটে যাতে রিহ্যাবে যাওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে।

একটি শোর জন্য বিদেশে গিয়েছিলেন হানি সিং। সেখানে বারবার তার কাছে ফোন আসে অন্য আরেকটি শো করার জন্য। জানা গেছে, সেই সময় হানি মদ্যপ অবস্থায় ছিলেন। আর বারবার ফোন আসায় বিরক্ত হয়ে রাগ সামলাতে না পেরে নিজের মাথায় কাচের বোতল ভেঙে ফেলেন।

রক্তাক্ত অবস্থায় হানি সিংকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে হানি নিজেই রিহ্যাবে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিন মাস রিহ্যাবে কাটানোর পর নাকি এখন নিজের রাগ আর মদের নেশা দুটোকেই কাবু করে ফেলেছেন ইয়ো ইয়ো হানি সিং।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: