ভারত-পাকিস্তান সিরিজের হোম ভেন্যু বাংলাদেশ

মাগুরানিউজ.কমঃ 

BCBভারত সরকারের অনুমতি পেলে আগামী ডিসেম্বরেই ভারত ও পাকিস্তানের মধ্যকার সিরিজ মাঠে গড়াতে পারে। কলকাতায় ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার সঙ্গে বৈঠকের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান বলেছেন, ভারত-পাকিস্তানের হোম ভেন্যু হতে আগ্রহী বাংলাদেশ৷
দক্ষিণ কলকাতার আলিপুরে ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ডালমিয়ার বাড়িতে স্ত্রীকে নিয়ে দাওয়াত রক্ষা করতে আসেন পিসিবি চেয়ারম্যান৷ সেখানে ভারত-পাক সিরিজ নিয়ে দীর্ঘ আলোচনা হয়৷

জানা গেছে, ভারত-পাক সিরিজ আয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সরকার৷ পাকিস্তানের হোমগ্রাউন্ড হিসেবে ভারত-পাক সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ৷বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে ইতোমধ্যে ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানানো হয়েছে৷

দীর্ঘ সময় পর ডালমিয়া ও শাহরিয়ার নিজ নিজ দেশে দায়িত্ব ফিরে পেয়েছেন৷ পিসিবির চেয়ারম্যান হওয়ার পর বাংলাদেশ সফর শেষে কলকাতায় এসে ডালমিয়ার সঙ্গে সফল বৈঠক করেছেন শাহরিয়ার৷ দিল্লিতে ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠকের আগে কলকাতা ত্যাগের সময় ডালমিয়ার সঙ্গে সফল বৈঠকের কথা জানিয়েছেন শাহরিয়ার৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: