সুষমা স্বরাজ আসছেন ২৫ জুন

image_89767.image_sushma swarajভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তিন দিনের সফরে আগামী ২৫ জুন ঢাকা আসছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুষমা স্বরাজ তিন দিনের শুভেচ্ছা সফরে ২৫ জুন ঢাকায় আসবেন। বিজেপির নেতৃত্বে নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে সুষমা স্বরাজের প্রথম বিদেশ সফর।
সফরের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।
মোদির সরকারে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এককভাবে এটাই সুষমার প্রথম বিদেশ সফর। সম্প্রতি ভুটান সফরে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: