মাগুরানিউজ.কমঃ
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের হরতাল বাড়ানোয় বুধবারের এসএসসি ও সমমানের পরীক্ষা আবার পেছানো হয়েছে। বুধবারের এসএসসি পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বাকী সব পরীক্ষা যথারীতি চলবে।
মঙ্গলবার বিকেলে সিলেট সার্কিট হাউজে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।
বুধবার এসএসসিতে পর্দাথ বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ‘চলমান সহিংসতার কারণে শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাসের যে ঘাটতি দেখা দিয়েছে তা অর্ধশত বছরেও পূরণ হবে না। আমরা খুবই উদ্বিগ্ন। শিক্ষার্থীদের আমরা ঝুঁকির মধ্যে ঠেলে দিতে পারি না। ফলে আমরা বুধবারের পরীক্ষাও পেছানোর সিদ্ধান্ত নিয়েছি। বুধবারের পরীক্ষা আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। অন্য সব পরীক্ষা যথারীতি চলবে।’
২০ দলের হরতালের কারণে এবার এসএসসির পরীক্ষা নেয়া হচ্ছে শুক্র ও শনিবার। চলমান হরতাল শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বাড়ানো হয়।
এর আগে অবরোধের মধ্যে গত রোববার থেকে দেশব্যাপী টানা ৭২ ঘণ্টার হরতাল ডাকে ২০ দল। এ হরতাল শেষ হওয়ার কথা ছিল বুধবার সকাল ৬টায়।
Like this:
Like Loading...