বিগব্যাশে সাকিব আল হাসান

মাগুরানিউজ.কমঃ

SDSADA-1417794037

২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত বিদেশে লিগ খেলার ব্যাপারে নিষেধাজ্ঞায় ছিলেন সাকিব আল হাসান। কিন্তু বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন সাকিবের মাঠের পারফরম্যান্স ও আচার-আচরণে সন্তুষ্ট হয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার সাকিবের নিষেধাজ্ঞা তুলে নেয় ক্রিকেট বোর্ড। এবং সাকিব এখন থেকে যেকোনো দেশের ঘরোয়া টুর্নামেন্টে অনাপত্তিপত্র পাবেন। আগামী ১৮ ডিসেম্বর অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের পর্দা উঠবে।

সাকিব আশা করছেন বিগ ব্যাশের এবারের লিগেই খেলতে পারবেন তিনি। তবে গতবারের ক্লাব অ্যাডিলেড স্ট্রাইকার্সের খেলার সুযোগ হারিয়েছেন সাকিব।

বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব নিজেই। শুক্রবার যমুনা ফিউচার পার্কে নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান কসমিক জভিয়ানে সাকিব সাংবাদিকদের বলেন, ‘নিষেধাজ্ঞা উঠতে দেরি হওয়ায় আমার পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ড্যারেন স্যামিকে দলে নিয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স।’

তবে বিগ ব্যাশে খেলার ব্যাপারে আশাবাদী সাকিব। সাকিবের ভাষ্য, ‘এখনও সম্ভাবনা শেষ হয়ে যায়নি। ২-৩টি দলের সঙ্গে কথাবার্তা চলছে। সবকিছু ঠিক হলে এই মৌসুমে বিগব্যাশে খেলব। আর নয়তো একটা বছর অপেক্ষা করব।’ তবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় সাকিব বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন।

সাকিব বলেন, ‘নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ায় আমি খুব খুশি। বেশ ভালো লাগছে। বিসিবি আমার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় আমি এই মৌসুম থেকে বিদেশি লিগগুলোতে অংশগ্রহণ করতে পারব। বিগব্যাশে না হোক, শ্রীলঙ্কা কিংবা ক্যারিবিয়ান অথবা আইপিএল খেলতে আর আমার কোনো বাধা নেই।’ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: