বাসচাপায় আহত স্কুলছাত্রের মৃত্যু

015848465_30300মাগুরা:মাগুরায় বাসচাপায় আহত স্কুলছাত্র শেখ নাদিম রেজা(১৪) মারা গেছে।শুক্রবার বিকেল ৫টার দিকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে মারা যায় নাদিম।
এর আগে সকাল ১১টার দিকে মাগুরা-ফরিদপুর সড়কের ওয়াপদা গড়াই সেতুর কাছে বাসচাপায় আহত হয় শেখ নাদিম রেজা।
সে শ্রীপুর উপজেলার ওয়াপদা মান্দারতলা গ্রামের শেখ মকিম রেজার ছেলে ও স্থানীয় রায় নগর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র।
সকালে নাদিম ওয়াপদা গড়াই সেতু এলাকা দিয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী ইগল পরিবহনের একটি বাস তাকে পেছন থেকে চাপা দেয়। এতে গুরুতর জখম অবস্থায় প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বিকেলে সেখানে তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: