বাংলাদেশের সম্ভাব্য একাদশ

মাগুরানিউজ.কমঃ 

bdteam1429202505

বড় আশা নিয়েই আগামীকাল (শুক্রবার) দুপুর আড়াইটায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। ১৬ বছরের আক্ষেপে পোড়া টাইগাররা পাকবধের জন্য মুখিয়ে রয়েছেন।

প্রথম ওয়ানডেতে টিম বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পালন করবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কারণ বিশ্বকাপে নিষেধাজ্ঞা পাওয়া ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি এই ম্যাচে খেলতে পারবেন না।

এদিকে দলে বেছে নিতে হবে তার বিকল্পও। তার পরিবর্তে মাঠে নামার সম্ভাবনা রয়েছে আরাফাত সানী কিংবা আবুল হোসেন রাজুর। উপমহাদেশের উইকেট সাধারণত স্পিনবান্ধব হওয়ায় দৌড়ে এগিয়ে থাকবেন আরাফাতই।

তামিম ইকবালের সঙ্গে ওপেনিং জুটিতে দেখা যেতে পারে দলে নতুন আসা রনি তালুকদারকে। দলে পেসার হিসেবে রুবেল হোসেনকে যোগ্য সঙ্গ দেবেন বিশ্বকাপে আলো ছড়ানো তাসকিন আহমেদ। মাশরাফি না থাকায় পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ নিয়ে কিছুটা ভাবতে হচ্ছে বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, রনি তালুকদার, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান রুম্মন, নাসির হোসেন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও আরাফাত সানী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: