মাগুরানিউজ.কমঃ
টাইগারদের ‘মাগুরানিউজ’র অভিননন্দন।
পাকিস্তানের বিপক্ষে শেষ তিনটি ওয়ানডেতে জয়ের খুব কাছ থেকে ফিরতে হয়েছিল বাংলাদেশকে। এবার শেষটা আর বেদনার হয়নি। তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের শতকে ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে পাকিস্তানের বিপক্ষে জিতেছে তারা।
পাকিস্তানকে ৭৯ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। ১৯৯৯ সালের বিশ্বকাপে শেষবার পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩২৯ রান করে বাংলাদেশ। ওয়ানডেতে এটাই তাদের সর্বোচ্চ রান। আগের সর্বোচ্চও ছিল পাকিস্তানের বিপক্ষে, গত বছর এশিয়া কাপে করা ৩ উইকেটে ৩২৬ রান।
জবাবে ৪৫ ওভার ২ বলে ২৫০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
স্কোরঃ
বাংলাদেশঃ ৩২৯/৬
তামিম ইকবাল ১৩২,মুশফিকুর রহিম ১০৬, শাকিব ৩১,সৌম্য সরকার ২০
ওহাব রিয়াজ ৪/৫৯
পাকিস্তান ২৫০/১০ (৪৫.২ ওভার)
আজহার আলি ৭২,হ্যারিস সোহেল ৫১,রিজওয়ান ৬৭
আরাফাত সানি ৩/৪৭,তাসকিন আহমেদ ৩/৪২
বাংলাদেশ ৭৯ রানে বিজয়ী


