এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী ৩১ অক্টোবর থেকেই উইন্ডোজ ৭-এর হোম বেসিক, হোম প্রিমিয়াম ও আলটিমেট সংস্করণ কিনতে পারছিলেন না ব্যবহারকারীরা। আর এখন উইন্ডোজ ৮-এর দরজাও বন্ধ করে দিল প্রতিষ্ঠানটি।
বর্তমানে পিসি’তে ডিফল্ট ভার্সন হিসেবে অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮.১ দেওয়া হবে বলেই জানিয়েছে বিবিসি। তবে খোদ মাইক্রোসফট বিক্রি বন্ধ করলেও পিসি বিক্রেতাদের কাছে উইন্ডোজগুলোর কপি সংগৃহিত থাকায় পরিবর্তনটি বাজারে প্রভাব ফেলতে সময় নেবে। এছাড়াও বিবিসির তথ্য মোতাবেক, স্বল্প কিছু সংখ্যক পিসি প্রতিষ্ঠান উইন্ডোজ ৭ ব্যবহারে আগ্রহীদের জন্য উইন্ডোজ ৮.১ থেকে উইন্ডোজ ৭ প্রফেশনাল সংস্করণে ডাউনগ্রেড করার সুযোগ দিচ্ছে।
এ প্রসঙ্গে ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সালে বাজারে আসা উইন্ডোজ ৭ এখনও ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয়। প্রায় ৫৩ শতাংশ উইন্ডোজ গ্রাহক এখনও এর বিভিন্ন সংস্করণ ব্যবহার করছেন।