ফ্লোটিং বাজার, নৌকোয় চড়ে বাজার করবে মহানগর

মাগুরানিউজ.কমঃ 

31761-floatmarket

কোনও দোকান নয়। কলকাতাবাসী এবার বাজার করবেন নৌকোয়। আর কিছুদিন বাদে এমনই দৃশ্য দেখা যাবে খাস কলকাতায়।

সিঙ্গাপুরের ভাসমান বাজারের(ছবিতে) আদলে বৈষ্ণবঘাটা-পাটুলি উপনগরী সংলগ্ন ঝিলে গড়ে উঠবে শহরের প্রথম ফ্লোটিং মার্কেট। চলছে বৈষ্ণবঘাটা-পাটুলি উপনগরী সংলগ্ন বাইপাস সম্প্রসারণের কাজ। তবে বাজার থাকায় একটি জায়গায় কাজ এখন বন্ধ। সম্প্রসারণের কাজ শেষ করতে বাজারটি অন্যত্র সরানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর।

বর্তমানে বাজারের সঙ্গে প্রায় দুশোরও বেশি ব্যবসায়ীর রুটি-রুজি জড়িত। তাঁদের পুনর্বাসনের জন্য এবার অভিনব ব্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার। ঠিক হয়েছে বাজারের পিছনে যে ঝিল রয়েছে, সেটিকে সংস্কার করে, সেই ঝিলে, সিঙ্গাপুরের ভাসমান বাজারের আদলে গড়ে উঠবে ফ্লোটিং মার্কেট।

ইতিমধ্যেই বাজার কমিটির সঙ্গে এনিয়ে কথা হয়েছে পুর ও নগরোন্নয়ন দফতরের। সরকারের এই দর্শনীয় প্রস্তাবে ব্যবসায়ীরাও রাজি। ভাসমান বাজার তৈরির বরাত পেয়েছে হিডকো।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: