ফেসবুকে বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীকে কটুক্তি, মাগুরায় যুবক আটক

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

নিজের ফেসবুক ওয়ালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি এবং বিকৃত ছবি আপলোড করার অভিযোগে ফয়সাল রুমন নামে এক যুবককে রবিবার রাতে তথ্য প্রযুক্তি আইনে আটক করেছে পুলিশ। সে মাগুরার আড়পাড়া ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ফাইনাল ইয়ারের ছাত্র ও শহরের ভায়না টিটিডিসি পাড়ার ইনতাজ শিকদারের ছেলে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ফেসবুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করে ফয়সাল রুবোন। বিষয়টি প্রথমে মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ানের নজরে আসে। তিনি মাগুরা সদর থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা হয়েছে। রবিবার রাতে তাকে মাগুরা সদর উপজেলা পরিষদ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ফয়সাল জানিয়েছেন, ইউটিউবে জনৈক সিফাতউল্লাহ ও বিএনপি’র সাবেক সংসদ সদস্য সৈয়দা আশরাফি পাপিয়ার ফেসবুক পোস্ট অনুসরণ করে সে এ ধরনের পোস্ট দিয়েছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, ফয়সালকে সোমবার দুপুরে আদালতে চালান দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: