আজ শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ভ্যান প্রদান
- শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- শ্রীপুরে নাটা গাড়ির চাপায় শিশুর মৃত্যু, চালক আটক
- শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু
- মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে এক নারীকে অপহরণ করতে আসা ৭ ভূয়া সিআইডি সদস্য আটক
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
- শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন
- শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় সংঘর্ষ, আহত ৫, ভাঙচুর-লুটপাট, আটক ৪
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলার নাকোল অবস্থিত রিগালো প্রাইভেট লিমিটেড ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মাগুরা ও শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৪ টি ইউনিট ১৭ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মালিক পক্ষের দাবি, এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে স্থানীয় স্কাউট লিডার হেদায়েতুল ইসলামসহ কয়েকজন স্কাউট ও রোভার
স্কাউট অগ্নিনির্বাপনে কাজ করেন।
রিগালো প্রাইভেট লিমিটেড ফ্যাক্টরির ম্যানেজার মামুন হোসেন জানান, সোমবার বিকেলে হঠাৎ ফ্যাক্টারির চিমনির আগুনের ফুলকি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে। পরে শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সকে ফোন করলে মাগুরা ও শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৪ টি ইউনিট আগুন আনতে সক্ষম হয়। ততক্ষণে পাটকাঠি ও কাটকাঠি থেকে উৎপাদিত রপ্তানি যোগ্য পণ্য পুড়ে যায়। যা চায়নাতে রপ্তানি করা হয়।
শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাষ্টার সামছুর রহমান জানান, সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। সোমবার বিকেল ৪ টা থেকে মঙ্গলবার সকাল ৯ টা পর্যন্ত চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে ফ্যাক্টরি থেকে আগুন জ্বালানোর সময় আগুনের ফুলকি থেকে আগুনের সুত্রপাত হয়েছে।

