মাগুরানিউজ.কমঃ
বৃষ্টির মাথাকুটে মরবে এখন হয়তো ভারতীয়রা। বিরাট কোহলি হয়তো বলবেন, ‘ইস! মরার বৃষ্টিটা যদি না আসতো!!’ তাহলে নিশ্চিত ভারতই যে ফতুল্লা টেস্টে বড় ব্যবধানে জিততো তাতে কোন সন্দেহ নেই। পুরো টেস্ট জুড়েই বার বার বৃষ্টির হানা। যা খেলা হয়েছে, তাতে হয়তো সব মিলিয়ে দুই দিনের খেলার সমানও হবে না। তাতেই নাভিশ্বাস উঠেছে বাংলাদেশের।
বৃষ্টির কারণে আজ সকাল থেকে খেলা হয়নি। ভারতের বড় আফসোস থাকবে, শেষ দিনের পুরোটা পেলেও হয়তো ম্যাচটা তারা জিতে যেতে পারতো। কিন্তু আফসোস! ধারে-কাছে এসেও নিষ্ফলা ম্যাচ শেষ করেই মাঠ ছাড়তে হচ্ছে তাদের।
ফলো অনের লজ্জা এড়াতে প্রয়োজন ছিল মাত্র ২৬২ রান। তাও পারলো না বাংলাদেশের ব্যাটসম্যানরা। ৬ রান দুরে থেকে অলআউট হয়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাট করতে নেমেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। দ্বিতীয় ইনিংসে হয়তো সর্বেোচ্চ ১৫ ওভার খেলার সুযোগ পাবে তারা। তাতেও কিন্তু লজ্জ্বার কালিমাটা মোছা হবে না আর বাংলাদেশের।
এ রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের রান ৭ ওভারে ১২। তামিম-ইমরুল দু’জনই উইকেটে য়েছেন ৬ রান করে।


