প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ হয়েছেন ২০ হাজার ৪৭৯ জন

download মাগুরানিউজ.কম: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক স্তরে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে প্রাথমিক শিক্ষা অধিদফতর এ ফল প্রকাশ করে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় বলেন, “পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২০ হাজার ৪৭৯ জন।” পরীক্ষার ফল প্রাথমিক শিক্ষা অধিদফতরের www.dpe.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রাক-প্রাথমিক স্তরে প্রায় সাত হাজার সহকারী শিক্ষক নিয়োগে গত বছরের ২ জুলাই বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক শিক্ষা অধিদফতর।

গত বছরের ৮ নভেম্বর এই শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে নয় লাখ ৬৮ হাজার ১২৭ জন আবেদন করেন। এদের মধ্যে সাত লাখ ৫৫ হাজার ৬৬৮ জন লিখিত পরীক্ষায় অংশ নেন। কিন্তু এই পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠলে গত ১২ নভেম্বর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালককে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তদন্তে প্রশ্ন ফাঁসের প্রমাণ মেলায় গত বছরের ৮ ডিসেম্বর ১৭ জেলার শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা বাতিল করা হয়। বাতিল হওয়া ১৭ জেলার শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা গত ১৮ এপ্রিল নতুন করে নেয়া হয়েছে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: