নকল বিচারক সেজে ২৭৪০ জনের জামিন

মাগুরানিউজ.কমঃ

adalot-1415459701

কথায় আছে, নিজের চেষ্টা না থাকলে সাধারণ থেকে অসাধারণ হওয়া যায় না। আর এই অমর বাণীর মর্যাদা রক্ষা করলেন এক  সাধারণ মানুষ।

ওই ব্যক্তির কর্মকাণ্ডের কথা শুনলে চমকে উঠতে হয়৷ ৭৭ বছর বয়সী ওই ব্যক্তি আদালতের বিচারককে ভুয়া চিঠি লিখে তাকে ছুটিতে পাঠিয়ে দেন৷ পরে নিজেই নকল বিচারক সেজে প্রায় তিন হাজার আসামির জামিন দেন৷ নকল এই বিচারককে গ্রেফতার করেছে পুলিশ৷ 

এটি ভারতের হরিয়ানা রাজ্যের ঘটনা। আর ওই ভুয়া বিচারকের নাম ধনীরাম।

গ্রেফতারকৃত ধনীরামকে পাঞ্জাবিবাগ  এলাকা থেকে গাড়ি চুরির অভিযোগে গ্রেফতার করে পুলিশ৷ ৭৭ বছর বয়সী ধনীরাম ইতিমধ্যেই ২১ বার গ্রেফতার হয়েছেন৷ এই নিয়ে ২২ বার শ্রীঘরে গেলেন তিনি৷

বুধবার গাড়ি চুরির অপরাধে ধনীরামকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়। ধনীরামের ঘটনা শুনে পুলিশের চোখ কপালে ওঠে৷

ধনীরাম পুলিশকে জানান,  তিনি ভারতীয় রেলওয়ের অধীনে স্টেশন মাস্টারের চাকরি করতেন৷ পরে চাকরি ছেড়ে দেন৷ স্টেশন মাস্টারের চাকরি করার আগে কলকাতায় হাতের লেখা বিশেষজ্ঞের প্রশিক্ষণ নেন তিনি৷ এ ছাড়া তিনি এলএলবি পাশ করে ওকালতিও করেন৷

ধনীরামের স্বীকারোক্তি অনুযায়ী,  হরিয়ানার ঝজ্জর আদালতের এক দায়রা বিচারকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে৷ ধনীরাম ওই বিচারককে একটি নকল চিঠি লিখে তাকে ছুটিতে পাঠিয়ে দেন৷ এরপর প্রায় দুই মাস তিনি বিচারক সেজে আদালতে রায় দিতে থাকেন৷ এই দুই মাসে প্রায় ২৭৪০ জনের জামিন মঞ্জুর করেন তিনি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: