ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

মাগুরানিউজ.কমঃ 

11257900_10205287938571170_5220948673520981184_n

পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনার ঘটনায় আটজনকে শনাক্ত করা হয়েছে। ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও দেখে পুলিশ তাদের শনাক্ত করেছে। শনাক্তকৃত এই আট নারী লাঞ্ছনাকারীকে ধরিয়ে দিলে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়ারও ঘোষণা দেওয়া হয়। রোববার দুপুরে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক এসব তথ্য জানান। রাজধানীর পুলিশ সদর দফতরের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানিয়েছেন। আইজিপি বলেন, গণমাধ্যমে বর্ষবরণে নারী লাঞ্ছনাকারীদের প্রকাশিত ছবি ছিল ঝাঁপসা। এই কারণে তাদের শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়নি। ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও দেখে পুলিশ এই আটজনকে শনাক্ত করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: