দেশের হয়ে আরও ১০ বছর খেলতে চান সাকিব

downloadস্পোর্টসডেস্কঃ 

জাতীয় দলে না খেলার হুমকির কথা অস্বীকার করেছেন সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল না খেলে বিসিবির নির্দেশে লন্ডন থেকে রবিবার সকালেই তিনি দেশে ফেরেন। শাহজালাল বিমানবন্দরে সাকিব সাংবাদিকদের বলেন, তিনি কখনই ওয়ানডে ও টেস্ট ছেড়ে দেওয়ার হুমকি দেননি। দেশের হয়ে আরও অন্তত ১০ বছর খেলে তিনি ২০২৩ সালে অবসর নিতে চান।

সাম্প্রতিক বিতর্কের বিষয়ে সাকিব বলেন, দুপক্ষের কথা শুনেই মন্তব্য করা উচিত। তিনি ব্যক্তিগতভাবে বিতর্ক এড়িয়ে থাকতে চান।

নিজের দেশাত্মবোধেও ঘাটতি নেই দাবি করে সাকিব বলেন, দেশের হয়ে একটা ম্যাচ জিতলে যে আনন্দ, আইপিএলে দশটা ম্যাচ জিতলেও সেই আনন্দ নেই।

সাকিব মৌখিক অনুমতি নিয়ে সিপিএল খেলতে গিয়েছিলেন বলে দাবি করলেও, লিখিত অনুমতি না নেওয়ায় বিসিবির নির্দেশে সাকিবকে মাঝপথেই ফিরে আসতে হয়।

আগামীকাল বোর্ডের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে রেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: