দেখুন উটের কুস্তি লড়াই

মাগুরানিউজ.কমঃ

FRONT6

পৃথিবীর বিভিন্ন দেশে কুস্তি লড়াইয়ের প্রচলন আছে। কোথাও আবার মানুষের কুস্তির পাশাপাশি মোরগ-বানর ইত্যাদি লড়াইয়েরও বন্দোবস্ত করা হয়। কিন্তু তাই বলে চারপেয়ে মরুভূমির জাহাজ বলে খ্যাত উটও যে কুস্তি লড়ে তা কিছুটা হলেও অজানা ছিল অনেকেরই। তবে প্রতি বছর জানুয়ারি মাসে উটের এই কুস্তি লড়াইয়ের আয়োজন হয় তুরস্কে। শুধু তাই নয়, প্রায় আড়াই হাজার বছর ধরে এই কুস্তি লড়াই অনুষ্ঠিত হয়ে আসছে দেশটির সেলুক নামক স্থানে। দুইটি পূর্ণবয়স্ক পুরুষ উটের সঙ্গে একটি নারী উটের কুস্তি দেখতে এসময় তুরস্কের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে। তবে শেষমেষ এই কুস্তি গিয়ে শেষ হয় দুই পুরুষ উটের মধ্যে ওই নারী উটকে সঙ্গী হিসেবে পাওয়ার লড়াই হিসেবে।

311

জানুয়ারি মাসের শুরুতেই আরব বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই তাদের উট নিয়ে তুরস্কে আসেন এই কুস্তিতে অংশগ্রহন করার জন্য। এক হিসেব অনুযায়ী প্রায় ১২০০ উটকে স্রেফ লড়াইয়ের জন্যই মালিকেরা বছর ধরে প্রস্তুত করেন। কিন্তু এই প্রতিযোগিতায় অংশ নেবার জন্য কিছু প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়। প্রথমত, উটগুলোকে একটি নির্দিষ্ট ওজনের হতে হবে এবং বয়সও এক হতে হবে। দ্বিতীয়ত, উটদের সুসজ্জিত করে উপস্থান না করলে প্রতিযোগিতায় অংশগ্রহন করা যাবে না। তৃতীয়ত, প্রতিটি উট বহরের সঙ্গে একজন সঙ্গীতজ্ঞ থাকতে হবে। এধরণের বিভিন্ন নিয়মকানুন মেনেই তবে উটের কুস্তিতে অংশগ্রহন করতে হয়। ২০০১ সাল থেকে প্রতিযোগি উটের সংখ্যা আগের চেয়ে অনেক কমে যায়। তবে চলতি বছরে প্রতিযোগির সংখ্যা আশাব্যঞ্জক ছিল বলে জানা যায়। আর আড়াই হাজার বছরের ঐতিহ্য রক্ষার্থে এই কুস্তি লড়াই অনুষ্ঠিত হয় তুরস্কের প্রাচীন ‘ইফিসুস’ স্টেডিয়ামে।

511

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: