তোমরাই আগামীর বাংলাদেশ- মাগুরাতে ক্রীড়া প্রতিমন্ত্রী বিরেন শিকদার

মাগুরানিউজ.কমঃ 

10847997_1582410631990886_8239430060336029917_n

তোমরাই আগামীর বাংলাদেশ। তোমরাই এগিয়ে নেবে বাংলাদেশকে। আজ মাগুরাতে সরকারি প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণের সময় একথা বলেন মাননিয় ক্রীড়া প্রতিমন্ত্রী এড বিরেন শিকদার। জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন : পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিরাজুদ্দোহা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মোকবুল হোসেন প্রমুখ।

10600491_1582410698657546_1114343392626373563_n

প্রতিমন্ত্রী আরো বলেন, মাগুরা স্টেডিয়ামকে আন্তর্জাতিক স্টেডিয়ামে রূপান্তরের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে স্টেডিয়ামে আধুনিক সুইমিংপুল নির্মাণের জন্য  ১২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। স্টেডিয়ামের আধুনিকায়নের কাজ শেষ হলে জিম্বাবুয়ে থেকে শুরু করে অস্ট্রেলিয়ার মত দেশ মাগুরা ভেন্যুতে আন্তর্জাতিক ক্রিকেট খেলবে বলে তিনি আশা প্রকাশ করেন।

10305612_1582410498657566_6007568395625699708_n

 

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের খেলায় মেয়েদের বিভাগে শ্রীপুর উপজেলার গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মহম্মদপুর উপজেলার হাটবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলো এবং ছেলেদের বিভাগে মহম্মদপুর উপজেলার রায়পাশা সরকারি প্রাথমিক  বিদ্যালয় ১-০ গোলে সদর উপজেলার মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: