মাগুরানিউজ.কমঃ
ভাল খেলে ১ম বারের মত কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য টাইগারদেরকেও অভিনন্দন।
১ম কোয়ার্টার ফাইনালে শ্রীলংকার মত অভিজ্ঞ টিম ও ১৩৩ রানে অল আউট হয়ে গেছে। সে তুলনায় বাংলাদেশ একদম খারাপ খেলেনি। বাংলাদেশের হারার পিছনে যে ফ্যাক্টর গুলো কাজ করেছে তার মধ্যে অন্যতম হলো টস হারা, আম্পায়ারের বাজে সিদ্ধান্ত, যার ফলে ভারতের ৩০০ রান পেরিয়ে যাওয়া এবং এত বেশি রান চেজ করতে গিয়ে চাপের মুখে ব্যাটিং বিপর্যায় এবং সর্বোপরি কিছু বাজে ফিল্ডিং।
একজন ইনফরম ব্যাটসম্যানকে জেনুইন আউট না দিয়ে দুবার খেলার সুযোগ করে দেয়া। তানা হলে ভারতের রান ২৭০/২৮০ হতে পারতো। সেটা চেজ করা বাংলাদেশের জন্য কঠিন হতো না। কি হতে পারতো সেটা বড় কথা নয়, যা হয়েছে সেটাই বাস্তব। ভারতের পারফরমেনসকে খাটো করে দেখার ইচ্ছা নাই। বোলিং,ব্যাটিং,ফিল্ডিং প্রতিটি বিভাগেই ভাল খেলেছে ভারত। তাদেরকে অভিনন্দন। সেই সাথে ভাল খেলে ১ম বারের মত কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য টাইগারদেরকেও মাগুরা নিউজের অভিনন্দন।


