জয়কে প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা নিয়োগ

মাগুরানিউজ.কমঃ 

Joy-1416498285

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা পদে সজীব ওয়াজেদ জয়কে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগ খণ্ডকালীন ও অবৈতনিক।

এদিকে, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা পদে ইকবাল সোবহান চৌধুরীকেও নিয়োগ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে গত ১৭ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তবে বৃহস্পতিবার রাতে সরকারি তথ্য বিবরণীতে এ নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬ এর রুল ৩(বি)(১)-এ প্রদত্ত ক্ষমতা বলে সজীব ওয়াজেদ জয়কে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ দায়িত্ব পালনকালে তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ  অনুযায়ী কাজ করবেন। এ নিয়োগ খণ্ডকালীন ও অবৈতনিক বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

অপর এক প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬ এর রুল ৩(বি)(১)-এ প্রদত্ত ক্ষমতা বলে ইকবাল সোবহান চৌধুরীকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: