‘চাকার খোঁজে’!

মাগুরানিউজ.কমঃ

MAJD-1416924245

আগামী ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় বসছে বিশ্বকাপের আসর। তার আগে আইসিসি নেমেছে ‘চাকার খোঁজে’! বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় ভালো বোলাররা না থাকলে তার আবেদন হারাবে এটাই স্বাভাবিক।

বর্তমানে সাঈদ আজমলের মতো বিশ্বসেরা স্পিনার এখন চাকিংয়ের জন্য নিষিদ্ধ রয়েছেন। আসন্ন বিশ্বকাপে তিনি খেলতে পারবেন কি না, তা নিয়ে রয়েছে সন্দেহ।

গত কয়েক মাসে বিশ্বের একাধিক স্পিনারদের ‘চাকার’ হিসেবে চিহ্নিত করেছে আইসিসি। সবাইকেই এখন বোলিং অ্যাকশন শুধরাতে রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছে। এ বিষয়টি ভালোভাবে নেননি শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার মুত্তিয়া মুরালিধরন। তাই আইসিসির কাছে মুরালিধরনের প্রশ্ন, চাকিংয়ের সঠিক সংজ্ঞাটা আসলে কী?

নিয়ম অনুযায়ী একজন বোলার ১৫ ডিগ্রির বেশি কনুই ভাঙতে পারবেন না। কিন্তু মুরালি জানতে চান, কোনটা সঠিক ডেলিভারি এবং কোনটি নয়, সেটা পরিষ্কার করে জানা দরকার।

একই সঙ্গে তিনি মনে করেন, প্রত্যেক ক্রিকেটারকে আন্তর্জাতিক ক্রিকেটে আসার আগে প্রয়োজনীয় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রাখা উচিত। তাহলে আইসিসির চাকারের খোঁজ করা প্রয়োজন হবে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: