ক্রিকেট! ক্রিকেট!! মাগুরাতে এখন শুধুই ক্রিকেট!

মাগুরানিউজ.কমঃ

44308

বাংলাদেশ ফেবারিট হিসেবেই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে। ১৬ বছরের জয়খরা কাটানোর পাশাপাশি পাকিস্তানকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশও করেছেন টাইগাররা। এবার পাকিস্তানকে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে হারানোর হাতছানি মাশরাফি বাহিনীর সামনে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় একমাত্র টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে দুই দল। মাগুরাতে এখন শুধুই ক্রিকেট।

ওয়ানডে সিরিজে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিলেও টি-টোয়েন্টি খুব একটা সহজ হবে না বাংলাদেশের জন্য। কারণ এই ম্যাচে পাকিস্তান দলে থাকছেন শহীদ আফ্রিদি, আহমেদ শেহজাদের মতো খেলোয়াড়। বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে অনেকবারই জ্বলে উঠেছেন এরা দুজন। এ ছাড়া আছেন পেসার সোহেল তানভির। ওয়ানডেতে ব্যর্থ সাঈদ আজমল ও উমর গুলও আজ জ্বলে উঠতে চাইবেন।

এদিকে গত এক বছরে কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি বাংলাদেশ। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। ২০১৩ সালের পর থেকে দেশে কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্টও হয়নি। তবে ওয়ানডে সিরিজে পাকিস্তানকে বাংলাওয়াশ করে এই মুহূর্তে দারুণ উজ্জীবিত টাইগাররা। ওয়ানডে সিরিজের আত্মবিশ্বাসই টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে বড় অনুপ্রেরণা।

ওয়ানডে সিরিজে তামিমের জোড়া সেঞ্চুরি, শেষ ম্যাচে সৌম্যর সেঞ্চুরি আর ‘রানমেশিন’ মুশফিকের ধারাবাহিকতা টি-টোয়েন্টিতে বাংলাদেশকে রসদ জোগাবে। আজকের ম্যাচে একটি উইকেট পেলেই টি-টোয়েন্টিতে এককভাবে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটের মালিক হবে সাকিব আল হাসান। ৪৪টি করে উইকেট নিয়ে আব্দুর রাজ্জাক ও সাকিব যৌথভাবে শীর্ষে আছেন। আজ টি-টোয়েন্টিতে খেলতে পারেন রনি তালুকদার অথবা লিটন কুমার। সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন তিন ওয়ানডে মিলে ২৬ রান করা মাহমুদউল্লাহ। এ ছাড়া বিশ্রামে রাখা রুবেল হোসেনের জায়গায় দেখা যেতে পারে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে।

এ পর্যন্ত ৮৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৫০টিতে জিতেছে পাকিস্তান। অপরদিকে ৪১ ম্যাচে ১১টিতে জিতেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সাত ম্যাচ খেলে সবকটিতেই হেরেছেন টাইগাররা। দুই দল সবশেষ মুখোমুখি হয়েছিল গত বছরের মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেবার আহমেদ শেহজাদের সেঞ্চুরিতে ম্যাচ জিতেছিল পাকিস্তান। এবার প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারানোর সুযোগ বাংলাদেশের সামনে। পারবেন তো সাকিব-তামিম-মুশফিক-মাশরাফিরা? দেখা যাক কী হয়!  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: