ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং সাকিবের, ‘মাগুরানিউজ’র অভিনন্দন

মাগুরানিউজ.কমঃ

289916-shakib-al-hasan-test
ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং অর্জন করেছেন সাকিব আল হাসান। ১-০ তে বাংলাদেশ হারলেও টাইগারদের বেশ কজনের র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে। গতকাল রবিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষিত নতুন র‌্যাঙ্কিংয়ে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় সাকিব রয়েছেন ৩০ নম্বর স্থানে। ঢাকা টেস্টের দুই ইনিংসে যথাক্রমে অপরাজিত ৮৯ ও ১৩ রানের সুবাদে র‌্যাঙ্কিংয়ে সাকিবের উন্নতি হয়েছে ৫ ধাপ। বাংলাদেশের তামিম ইকবাল রয়েছেন ২৯তম স্থানে।

তবে টেস্টে বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে সেরা অবস্থানটি মুমিনুল হকের দখলে। তালিকার ২৩তম স্থানে রয়েছেন তিনি। অন্যদিকে, টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম রয়েছেন ৪৮তম স্থানে।
এদিকে, ঢাকা টেস্টে ৯৫ রান খরচ করে মোট ৪ উইকেট দখলের সুবাদে বোলারদের তালিকার ১০০ জনের মধ্যে জায়গা পেয়েছেন মাত্র ২ টেস্ট খেলা বাংলাদেশী পেসার মোহাম্মদ শহীদ। তিনি রয়েছেন ৮৪ নম্বর স্থানে। এ ছাড়া এই টেস্টে ৯৪ রানে ৩ উইকেট দখল করার সুবাদে প্রথমবারের মতো বোলারদের ১০০ জনের তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের শুভাগত হোম; রয়েছেন ৮৭তম স্থানে।

উল্লেখ্য, বোলারদের তালিকায় বাংলাদেশের পক্ষে সেরা র‌্যাঙ্কিংটি সাকিব আল হাসানের দখলেই। তিনি রয়েছেন ১৭তম স্থানে। অন্যদিকে, অলরাউন্ডারদের তালিকায় বিশ্বসেরাই রয়েছেন সাকিব।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: