মাগুরানিউজ.কমঃ
বিশ্বকাপের পুল ‘এ’ এর কোয়ার্টার ফাইনালে খেলা দলগুলো চূড়ান্ত হয়ে গেছে। হোবার্টে অস্ট্রেলিয়া স্কটল্যান্ডকে হারানোয় পুলের চার দল নির্ধারিত হয়ে গেছে।
পুল ‘এ’ থেকে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া দ্বিতীয়, শ্রীলঙ্কা তৃতীয় এবং বাংলাদেশ চতুর্থ।
পুল ‘বি’ থেকে ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে গেছে। দক্ষিণ আফ্রিকাও শেষ আটে চলে গেছে। তবে এই গ্রুপের দুটি ম্যাচ এখনো বাকি। তাই দ্বিতীয় থেকে চতুর্থ স্থান এখনো নির্ধারিত নয়।
রবিবার ওয়েস্ট ইন্ডিজ খেলবে আরব আমিরাতের বিপক্ষে, পাকিস্তানের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।
নক আউট পর্বের অবস্থাটা এখন এই রকম:
কোয়ার্টার ফাইনাল:
১৮ মার্চ-কোফা৩-শ্রীলঙ্কা (এ৩) বনাম বি২, সিডনি ক্রিকেট গ্রাউন্ড
১৯ মার্চ-কোফা৪-বাংলাদেশ (এ৪) বনাম ভারত (বি১), মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড
২০ মার্চ-কোফা২-অস্ট্রেলিয়া (এ২) বনাম বি৩, অ্যাডিলেড ওভাল
২১ মার্চ-কোফা১-নিউজিল্যান্ড (এ১) বনাম বি৪, ওয়েলিংটন রিজিওনাল স্টেডিয়াম

