কোয়ার্টারে ভারতকেই পেল বাংলাদেশ

মাগুরানিউজ.কমঃ 

11043053_10155378980830601_7094001492865162315_n

‘পুল বি’তে চ্যাম্পিয়ন ভারত। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারতই। এমন আভাস ছিল আগে থেকেই। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে জিততে পারলে ভারতকে এড়াতে পারত বাংলাদেশ। কিন্তু তা হয়নি। শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে তিন উইকেটে হেরেছে টাইগাররা। ফলে শেষ আটে বাংলাদেশের লড়াই হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গেই। আগামী ১৯ মার্চ মেলবোর্নে শেষ চারে উঠার লড়াইয়ে মুখোমুখি হবে মাশরাফি ও ধোনি শিবির।

গ্রুপ পর্বের ৬ ম্যাচ থেকে ৩ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ ‘পুল এ’র পয়েন্ট টেবিলের চতুর্থ অবস্থানে রয়েছে। টানা পাঁচ ম্যাচ জিতে ‘পুল বি’ থেকে ভারত চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করেছে।

শুক্রবার কিউইদের কাছে তিন উইকেটে হেরে গেলেও বাংলাদেশের হতাশ হওয়ার কিছু নেই। আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়া টাইগারদের এই ম্যাচ থেকে প্রাপ্তি অনেক। প্রথম বাংলাদেশী হিসেবে এর আগের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন মাহমুদুল্লাহ রিয়াদ। শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে তুলে নেন টানা দ্বিতীয় সেঞ্চুরি। মাত্র অষ্টম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে টানা দুটি সেঞ্চুরির রেকর্ড গড়েন মাহমুদুল্লাহ। এবারের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো দলের ব্যাটসম্যাই সেঞ্চুরি করতে পারেননি। কিন্তু রিয়াদ তা করে দেখিয়েছেন।

নিউজিল্যান্ড আগের পাঁচ ম্যাচেই প্রতিপক্ষ দলকে অলআউট করতে সক্ষম হয়েছে। তবে ২৭ রানে প্রথম দুই উইকেট হারানো বাংলাদেশকে এদিন অলআউট করতে পারেনি কিউইরা। অস্ট্রেলিয়ার বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ যেখানে ১৫১ রানে গুটিয়ে যায় টিম সাউদি-ট্রেন্ট বোল্টদের বোলিং তোপে পড়ে, সেখানে বুক চিতিয়ে লড়ে মাহমুদুল্লাহ-সৌম্য-সাব্বিররা দলকে ২৮৮ রানের চ্যালেঞ্জিং স্কোর এনে দেন। এবারের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো দল আর এতো রান করতে পারেনি।

প্রাপ্তির খাতায় যোগ করা যেতে পারে সাকিবের ৪ উইকেট লাভ। দেশসেরা ক্রিকেটার নিজের ব্যক্তিগত তৃতীয় ওভারে একে একে ফেরান দুই বিধ্বংসী ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম ও কেন উইলিয়ামসনকে। এরপর পথের কাঁটা হয়ে থাকা সেঞ্চুরিয়ান গাপটিল ও লুক রনকিকে ফিরিয়ে বাংলাদেশের জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেন। যদিও ৭ বল বাকি থাকতে শেষ হাসি হাসে কিউইরা।

আগের ম্যাচে ইংল্যান্ডকে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। পরের ম্যাচে কিউইদের কঠিন পরীক্ষা নেয় মাশরাফির দল। টাইগাররা এই পারফরমেন্সের ধারাবাহিকতা যদি কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে বজায় রাখতে পারে তবে সেমিফাইনালে যাওয়াটা অসম্ভব নয়। ভারতকে তো ২০০৭ বিশ্বকাপে হারিয়ে নকআউট পর্বে উত্তীর্ণ হয়েছিল টাইগার শিবির।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: