কালো টাকা সাদা নয়, অপ্রদর্শিত অর্থ বৈধ করা যাবে

abul_mal_sm_457318323বাজেটে কালো টাকা সাদা করার কোনো বাড়তি  সুযোগ থাকছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

তিনি বলেন,  বাজেটে কালো টাকা সাদা করার কোনো বাড়তি  সুযোগ থাকছে না। অপ্রদর্শিত অর্থ প্রচলিত আইন অনুযায়ী জরিমানা দিয়েই বৈধ করার সুযোগ থাকছে। 

মঙ্গলবার সকালে নগরীর শেরে বাংলানগর পরিকল্পনা কমিশনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

এর আগে অর্থমন্ত্রী আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নায়েকি সিনোহারার (Naoyuki  Shinohara)  সঙ্গে বৈঠক করেন।

কালো টাকা সাদা প্রসঙ্গে মুহিত বলেন, আমি নতুন করে কিছু করিনি। যা কিছু হচ্ছে আইন অনুযায়ী হচ্ছে। বাজেটে কালো টাকা সাদা করার কোনো বাড়তি সুযোগ নেই।

বেসিক ব্যাংকের বিষয়ে বিশ্বব্যাংক যথাযথ ব্যবস্থা নিতে বলেছে এমন প্রশ্নের জবাবে মুতিহ বলেন,  ব্যবস্থা নিচ্ছি না একথা ঠিক না, ‘রাদার লেট’।

আইএমএফ প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগে আইএমএফ’র তেমন কোনো কাজ ছিল না। কিন্তু আমি আসার পরে অনেক ভালো কাজ হচ্ছে। নানা ধরনের গুরুত্বপূর্ণ খাতে আইএমএফ অবদান রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: