এবার ফসল পাহারায় নেকড়ে!

মাগুরানিউজ.কমঃ

HAJHAS-1419582891

মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের অধিবাসীরা তাদের খেতের ফসল পাহারা দেওয়ার জন্য রক্ষী হিসেবে ব্যবহার করছে বন্যপ্রাণি নেকড়কে। বন্যপ্রাণিকে পোষ মানানোর ইতিহাস মানবসভ্যতার শুরু থেকে। তাই বলে ভয়ঙ্কর হিংস্র প্রাণি? এবার তা-ই হলো।

নেকড়ের মতো একটি হিংস্র প্রাণিকে বাড়িতে ছেড়ে দিয়ে পুষছে কাজাখস্তানের মানুষ। এদের ফসল রক্ষায় চৌকিদার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এ খবর নিঃসন্দেহে নজর কাড়ার মতো।

কাজাখস্তানে নেকড়ের কদর এখন অনেক বেড়ে গেছে। শিকারিদের টার্গেটও এখন নেকড়ের দিকে। রীতিমতো কেনাবেচা হচ্ছে কেনড়ে ও এর বাচ্চা। ৫০০ ডলার বা এর কিছু কম-বেশি হলে, কেনা যায় একটি নেকড়ের বাচ্চা। দুই-তিন বছর  পোষার পর পোষ মেনে যায় এই প্রাণি। 

পোষ মানা নেকড়ে বাড়িতে ছেড়ে রাখা যায়। মানুষের সঙ্গে মেশার সুযোগে সে তার হিংস্রতা ভুলে যায়। কাউকে কাঁমড়ায় না। কয়েকজন নেকড়ের মালিকের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

কিন্তু নেকড়ে বিশেষজ্ঞরা হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, যত যা-ই হোক, নেকড়ে বাড়িতে রাখা খুবই বিপজ্জনক। যে কোনো সময় এটি মানুষকে আক্রমণ করতে পারে। ত ছাড়া নেকড়ে শিকার বন্ধে সরকার যথাযথ উদ্যোগ না নেওয়ায়, প্রাণিবিজ্ঞানীরা সরকারের কঠোর সমালোচনা করেছেন।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: